দায়িত্ব হস্তান্তরে গাফিলতি বেতন পাননি কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তার দায়িত্ব হস্তান্তরের গাফিলতিতে নীলফামারীর সৈয়দপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীরা গতকাল শুক্রবার পর্যন্ত গত ডিসেম্বর মাসের বেতন পাননি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ওয়াজেদ আলী শাহ ১৮ ডিসেম্বর অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। এর আগে ১২ ডিসেম্বর তাঁর পদে স্থলাভিষিক্ত হন উপসহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ। কিন্তু নতুন কর্মকর্তাকে দায়িত্ব হস্তান্তরে গাফিলতি করতে থাকেন ওয়াজেদ আলী।গত মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। অফিস সহকারী রেণু বালার ভাষ্যমতে, ২০০৭ সালের ১৪ জানুয়ারি তিনি এখানে বদলি হয়ে আসেন। নিয়ম অনুযায়ী দপ্তরের ভান্ডার (স্টোর) তত্ত্বাবধানের দায়িত্ব তাঁর। কিন্তু ওয়াজেদ আলী শাহ তখন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেননি। ফলে স্টোরের চাবি এবং কর্তৃত্ব থেকে যায় ওয়াজেদ আলীর হাতে। ভান্ডারের চাবি রেণু বালার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য সানোয়ার মোর্শেদ অনুরোধ জানারেও ওয়াজেদ আলী নানা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যান।দপ্তরের কর্মচারী এরশাদুল হক বলেন, ‘অফিসারের গাফিলতির কারণে বেতন না পাওয়ায় ছেলেকে স্কুলে ভর্তি করতে পারিনি। এ ক্ষতি কীভাবে পূরণ হবে?’ অন্য কর্মচারীদেরও একই অভিযোগ। ওই কার্যালয়ে মোট নয়জন কর্মচারী আছেন।সানোয়ার মোর্শেদ বলেন, ‘একসঙ্গে একাধিক কর্মস্থলের দায়িত্ব পালন করায় এত দিন সৈয়দপুর কার্যালয়ে আসতে পারিনি। তবে আমার পূর্বতন কর্মকর্তা দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছেন। ফলে ডিসেম্বর মাসের বেতন পাননি কর্মচারীরা। তবে সংকট নিরসনের চেষ্টা চলছে। দু-এক দিনের মধ্যে সমাধান করা হবে।’ওয়াজেদ আলী শাহ বলেন, ‘ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব হস্তান্তর করতে পারিনি। আগামী রোববারের মধ্যে দায়িত্ব হস্তান্তর করব।’ নির্বাহী প্রকৌশলী আবুজার মো. মাসুদার রহমান জানান, এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।