দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল বুধবার হূদরোগে মারা গেছেন পুলিশ কনস্টেবল ফজলুর রহমান (৩৫)। নগরের মতিহার থানায় কর্তব্যরত ওই কনস্টেবলের নম্বর-১২৮৪। তাঁর বাড়ি বগুড়ার ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামে। থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বেলঘরিয়া এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল রাজশাহী পুলিশ লাইনে বাদ আসর জানাজা শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।