দায়িত্বে অবহেলার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের মহাসড়ক এলাকায় টহল পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে উপজেলার ধুনট সড়কের হামছায়াপুর এলাকার কাপড় ব্যবসায়ী জয়নাল শেখ বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছয়জনের একটি সশস্ত্র ডাকাতদল তাঁর দোকানে হানা দেয়। এ সময় স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া করে। বিষয়টি পুলিশকে জানানো হলেও টহল পুলিশ ভ্যানটি গতিরোধ না করায় ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়।রাত্রিকালীন টহলে দায়িত্বে থাকা এএসআই অনন্ত মোহন্ত বলেন, ‘পিকআপ ভ্যানটি আমরা থামানোর চেষ্টা করেছি। কিন্তু তারা দ্রুত চলে গেছে।’