দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ সুপারের আদেশে তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
তবে এএসআই আশরাফুল ইসলাম দাবি করেন, দায়িত্বে অবহেলার অভিযোগে নয়, তাঁকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ মার্চ উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে পূর্ববিরোধের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন ও সিদ্দিক আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় রিয়াজ উদ্দিনের পক্ষের লোকজন থানায় মামলা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিনের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে এএসআই আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।