দায়ী ট্রাকচালকের গ্রেপ্তার ও শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র জুনাইদ হোসেনের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দায়ী ট্রাকচালকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা শহরের নওহাটা খোয়ারপাড় এলাকার শাপলা চত্বর মোড়ে মানববন্ধন হয়।
শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুল ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে অবিলম্বে দুর্ঘটনায় দায়ী ট্রাকচালক বাচ্চু মিয়াকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সাত দফা দাবি জানানো হয়।