প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার, হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে।দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা-কর্মীরা। বিকেল পাঁচটায় একই স্থানে সমাবেশ করে সিপিবি ও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা। জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, বাসদের নেতা মাহবুবুর রহমান ইসমাইল, অসিত বরণ বিশ্বাস, সিপিবির নেতা রবীন্দ্র দাস, দুলাল সাহা প্রমুখ।সন্ধ্যায় শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা।