দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ওই ভবনের মালিক রানার পৃষ্ঠপোষক স্থানীয় সাংসদ এবং দায়িত্বে অবহেলার কারণে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিচারও দাবি করেছেন তিনি।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে মুজাহিদুল ইসলাম এসব দাবি করেন। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির প্রমুখ। সমাবেশ থেকে ১৩ মে সাভার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও এবং জেলায় জেলায় বিক্ষোভ ও স্মারকলিপির কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে পুরানা পল্টনে এসে শেষ হয়।সাভারে ভবনধসের ঘটনার বিচার, হতাহত শ্রমিকদের জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণসহ ১০ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে পৃথক আরেকটি সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদসহ সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন।একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চাও। সমাবেশে বক্তব্য দেন বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, জোনায়েদ সাকী প্রমুখ।