দায়ের কোপে ছেলের মৃত্যু বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে বাগিবতণ্ডার একপর্যায়ে বাবা আবু জাফরের (৪৫) দায়ের কোপে ছেলে জাহাঙ্গীর আলম (১৮) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আবু জাফরের (৪৫) স্ত্রী নুরুন নাহার ওই রাতেই সেনবাগ থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। এর আগে স্থানীয় লোকজন আবু জাফরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মামলার পর গতকাল বুধবার আবু জাফরকে (৪৫) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে আবু জাফর ও তাঁর ছেলে জাহাঙ্গীর মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরে দেখেন তখনো ভাত রান্না হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে জাফর স্ত্রী নুরুন নাহারকে গালাগাল শুরু করেন। এ সময় ছেলে জাহাঙ্গীর তাঁর বাবাকে থামানোর চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলের বুকে দা দিয়ে আঘাত করেন জাফর। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। খবর পেয়ে ওই দিন বিকেলেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর জাহাঙ্গীরের লাশ বিকেলে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ ইয়াছিন প্রথম আলোকে বলেন, উত্তেজিত বাবাকে থামাতে গিয়ে দায়ের কোপে জাহাঙ্গীর মারা গেছেন।