দি মেটাল (প্রা.) লিমিটেডের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি মেটাল (প্রা.) লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কৃষি যন্ত্রপাতি, বিশেষত ট্রাক্টর ও রোটারি টিলার বিপণন এবং বিক্রয়কারী কোম্পানির বার্ষিক সম্মেলন (এজিএম) গত শুক্রবার রাজধানীর একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি ২০১৩ সালের টার্গেট অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ এবং ১৫ বছরের বেশি সময় ধরে চাকরিরত তিন কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননা দেন। বিজ্ঞপ্তি।