দিকনির্দেশনা তৈরির নির্দেশনা চাওয়া রিটের রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে বিচারক নিয়োগে গাইডলাইন তৈরির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। নিয়োগে নীতিমালা তৈরি প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস পরে প্রথম আলোকে বলেন, রুলের ওপর শুনানি শেষ হয়েছে। আদালত রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন। যেকোনো দিন রায় ঘোষণা হবে।
বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ২০১০ সালের ৩০ মে হাইকোর্টে রিট আবেদনটি করেন।