দিগারাইল ও রামপ্রসাদ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলার দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাঠে চারটি দলের ফাইনাল খেলা হয়। এতে দিগারাইল ও রামপ্রসাদ দল জয়ী হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয় দল খেলায় অংশ নেয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুর্নামেন্টে ফাইনাল হয় দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মধ্যে। ৪-৩ গোলে চিকনাগুলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দিগারাইল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

চ্যাম্পিয়ন ট্রফিসহ টুর্নামেন্টের পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান জয়মতি রানী, থানার ওসি খান মোহাম্মদ জাকির হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল তালুকদার, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।