দিঘলিয়ায় দুই বাড়িতে ডাকাতি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের দুই বাড়িতে গত শনিবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় একজন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে তিনটায় একদল মুখোশধারী ডাকাত সেনহাটি গ্রামের নারায়ণ শীলের বাড়িতে ঢুকে তাঁর ছেলে রামপ্রসাদ শীলকে (৩০) দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রামপ্রসাদ চি ৎ কার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে ডাকাতেরা চলে যায়। ওই রাতেই একই গ্রামের বিশ্বনাথ কুণ্ডুর বাড়িতে ডাকাতি হয়েছে। রামপ্রসাদ শীল বলেন, একদল মুখোশধারী ডাকাত বাড়িতে ঢুকে দা দিয়ে তাঁর ডান ও বাঁ হাতে কোপ মারে। পরে তাঁর চি ৎ কারে লোকজন এসে পড়লে ডাকাতেরা চলে যায়। বিশ্বনাথ কুণ্ডু বলেন, ৮-১০ জন ডাকাত বাড়িতে ঢুকে তাঁদের সবাইকে বেঁধে ফেলে। পরে তারা নগদ ২৭ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল এবং দুটি মুঠোফোনের সেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আলী নেওয়াজ বলেন, গত শনিবার ভোররাতে সেনহাটি গ্রামে পাল ও কুণ্ডুপাড়ার দুই বাড়িতে মুখোশধারীরা হামলা করেছে। আহত রামপ্রসাদ শীল থানায় একটি অভিযোগ করেছেন।