দিঘলিয়ায় ১৪৪ ধারা আ.লীগের কোনো পক্ষ সমাবেশ করেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দিঘলিয়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং যুবলীগ গতকাল শুক্রবার একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে সেখানে কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি।জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উপজেলার সেনহাটি শিববাড়ি মাঠে গতকাল সকাল ১০টায় সমাবেশ আহ্বান করে উপজেলা যুবলীগ। একই দাবিতে একই স্থানে এবং একই সময়ে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগের একাংশ। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।