দিঘি বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সাড়ে পাঁচ একরের দিঘি ভরাট বন্ধ এবং বধ্যভূমির সৌন্দর্য রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বরিশালের নাগরিকেরা। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় নগরের সার্কিট হাউস মিলনায়তনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।
আমরা সচেতন নগরবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বরিশাল বধ্যভূমি এলাকায় অবস্থিত দিঘিটি ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ করা হলে পুরো এলাকার সৌন্দর্য নষ্ট হবে। বধ্যভূমি এবং এর আশপাশের সৌন্দর্য রক্ষা করে যেন খাদ্যগুদাম নির্মাণ করা হয়। বধ্যভূমির পাশে থাকা পরিত্যক্ত খাদ্যগুদাম ভেঙে সেখানে গুদাম নির্মাণ করা সম্ভব।