দিঘি রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে বলেশ্বর নামে একটি সরকারি খাস দিঘি রক্ষার দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীসহ এলাকার লোকজন। সাতরং সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, খাঁ পাড়া এলাকার একটি অসাধু চক্র প্রায় চার একরের খাস দিঘিটি অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট করে স্থাপনা তৈরি করছে। এসব স্থাপনায় চলছে অসামাজিক কার্যকলাপ। সমাবেশে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষক ইউসুফ খান, সাতরং সেবা সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।