দিঘির ঢেউয়ে রাস্তা বিলীন ভাঙনের মুখে গ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার করিমপুর গ্রামটি রেলের দিঘির ভাঙনের মুখে পড়েছে। দিঘিটির ভাঙনে গ্রামের উত্তর পাশের রাস্তাটির বেশির ভাগ অংশ বিলীন হয়ে গেছে। রাস্তাটি পুনর্নির্মাণ ও গ্রামটিকে ভাঙন থেকে বাঁচাতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে।
এলাকার কয়েকজন বলেন, করিমপুর গ্রামে লালপুরের আবদুলপুর-রাজশাহী রেললাইনের দক্ষিণ পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ দিঘি। দিঘির ঢেউয়ে দক্ষিণ পাশের কাঁচা রাস্তাটি গত বর্ষায় ভেঙে প্রায় বিলীন হয়ে গেছে। বর্তমানে এর এক পাশ দিয়ে কোনোরকমে হেঁটে যাওয়া যায়। দিঘির ঢেউয়ে রেললাইন ও গ্রামের অন্য অংশও ভাঙতে শুরু করেছে। বর্ষা আসার আগেই রাস্তাটি পুনর্নির্মাণ ও ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে এলাকাবাসী গতকাল সকাল আটটার দিকে মানববন্ধন করেন।