দিনদুপুরে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার নূরপুর গ্রামে দিনদুপুরে বাস থেকে নামিয়ে ইস্রাফিল হোসেন (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর আমলি আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় তাঁকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর থেকে মহাজনপুরগামী একটি বাস নূরপুর সড়কে পৌঁছায়। এ সময় পাঁচ-সাতজন যুবক ইস্রাফিলকে বাস থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে যান। একপর্যায়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে চলে যান তাঁরা।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক দুলু মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, ইস্রাফিল চরমপন্থী সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য ছিলেন। দুই মাস আগে একটি ডাকাতি মামলায় তিনি জামিনে মুক্তি পান। আন্তদলীয় দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।