প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঠবাড়িয়ার তাফালবাড়িয়া গ্রামের কৃষক জাকির হোসেনের বাড়িতে গত শুক্রবার দুপুরে চুরি হয়েছে। চোরেরা নগদ অর্থ, স্বর্ণালংকার, জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে। জাকির হোসেন জানান, ওই দিন বেলা দেড়টার দিকে তিনি ঘরে তালা দিয়ে বেড়াতে যান। বেলা তিনটার পর বাড়ি ফিরে দেখেন আলমারিতে রাখা ২৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র নেই।