দিনদুপুরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী বিবি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন বেপারীর বাসভবনে দিনদুপুরে দুঃসাহসিক চুরি হয়েছে।চোরের দল এ সময় বেডরুমে থাকা আলমারি ভেঙে ড্রয়ার থেকে ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এগুলোর আনুমানিক মূল্য ছয় লাখ ৮৪ হাজার টাকা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তার কাজী ফিলিং স্টেশন-সংলগ্ন বাসভবনে এ চুরি সংঘটিত হয়।ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, ঘরের মূল দরজায় তালা দিয়ে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরের দল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে।