দিনদুপুরে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দিনদুপুরে এক মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরের কোতোয়ালি নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ী জামাল উদ্দিন প্রথম আলোকে জানান, নিউমার্কেট এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। এ সময় চার যুবক এসে তাঁকে ছুরি ধরে। টাকা দিতে দেরি হওয়ায় এক যুবক তাঁকে ছুরি মারবে বলে হুমকি দেয়। পরে তাঁর কোমরে থাকা ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নগরের ফিশারিঘাট এলাকার মাছ ব্যবসায়ী জামাল উদ্দিন।