দিনদুপুরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন জেসমিন আকতার নামের এক নারী৷ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের কোতোয়ালি জামালখান পিডিবি আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে৷
ছিনতাইয়ের শিকার ওই নারীর স্বামী একাত্তর টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ তালুকদার প্রথম আলোকে জানান, নগরের কাজীর দেউড়ি থেকে রিকশায় করে জামালখান এজি চার্জ স্কুল থেকে ছেলেকে আনতে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাঁর স্ত্রীর রিকশার গতিরোধ করে৷ এ সময় জেসমিন আকতারের গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা৷ বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে৷