দিনদুপুরে প্রবাসীর বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় দিনদুপুরে এক প্রবাসীর বাসায় চুরি হয়েছে। চোরের দল বাসা থেকে ১১ ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার শহরের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মধ্যপাড়ার পোয়া পুকুরপাড়ের মোহাম্মদ আলীর বাসার ভাড়াটিয়া মধ্যপ্রাচ্য-প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রুবি বেগম তাঁর শিশুসন্তানকে স্কুল থেকে আনার জন্য বাসা থেকে বের হন। এই সুযোগে চোরের দল ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা আলমারি ভেঙে ১১ ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে রুবি থানায় মামলা করেছেন।সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।