দিনদুপুরে শহরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গলাচিপা পৌরমঞ্চের পশ্চিম পাশে সমরেশ কুমার দাসের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ডাকাতেরা ওই বাসায় ঢুকে সমরেশ দাসের ছেলে উদয় শঙ্কর দাসকে (১৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সমরেশ দাস প্রথম আলোকে জানান, তিনি গলাচিপার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও তাঁর স্ত্রী মিথিলা রানী দাস গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা। মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁরা দুজন বাসা থেকে কর্মস্থলে চলে যান। এ সময় তাঁদের ছেলে উদয় বাসায় ছিলেন। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, লুঙ্গি পরা এক যুবক প্রথমে ঘরে ঢোকে। উদয় তার সামনে এগিয়ে গেলে সে ভারী লোহার রড দিয়ে উদয়ের মাথায় আঘাত করে। তাতে সে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এরই মধ্যে আরও দুই যুবক ঘরে ঢোকে।