দিনব্যাপী প্রযুক্তি বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী প্রযুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যন্ত্রকৌশল বিভাগের সম্মেলনকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।সকালে যন্ত্রকৌশল বিভাগের প্রধান মো. তাজুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার তত্ত্বাবধায়ক ছিলেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সায়েম।প্রযুক্তিবিষয়ক কর্মশালায় বিভিন্ন বিভাগের ১৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।