দিনব্যাপী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার পাবলিক লাইব্রেরি মাঠে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলা হয়েছে। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে এ মেলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহসভাপতি শামিম তালুকদার। মেলায় আলোচনা সভা ছাড়াও ফ্রিল্যান্সিং, আউট সোর্সিং-বিষয়ক কর্মশালা ও বিভিন্ন বিষয়ে কুইজের আয়োজন ছিল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলায় রংপুরের আইটি-বিষয়ক ৪০টি স্টল ছিল।