দিনভর চট্টগ্রামে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণা উপলক্ষে গতকাল সোমবার দিনভর চট্টগ্রাম নগরে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। তবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।গতকাল সকাল থেকেই নগরের সবগুলো গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় দিনভর টহল ছিল। সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদের ফাঁসির রায় ঘোষণা করা হয়। এর পরপরই বেলা সাড়ে ১১টায় নগরের জিইসি মোড়ে মিছিল করে নগর ছাত্রলীগ। তারপর বিকেল পর্যন্ত একাধিক সংগঠন আনন্দ শোভাযাত্রা, মিছিল, মিষ্টি বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) মো. তারেক আহম্মেদ প্রথম আলোকে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য সকাল থেকেই নগরে সতর্ক অবস্থা নেওয়া হয়। ছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।