দিনভর বৃষ্টি, শেষে জলাবদ্ধতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় প্রায় দিনভর বৃষ্টি হয়েছে আজ। দুপুরের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বিকেলের দিকে বৃষ্টি থামে। টানা বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও গন্তব্যে যেতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। জলাবদ্ধতার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ কারণে গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় অনেককেই। ছবিগুলো সোমবারের।



