প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় সেবা বিশ্বাস (২৪) নামের এক দিনমজুর নিহত হয়েছেন৷ পুলিশ চালক ও তাঁর সহকারীকে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করেছে৷ গত সোমবার রাত আটটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ সেবা বিশ্বাস উপজেলার চরকুলিয়া গ্রামের ফণীভূষণ বিশ্বাসের ছেলে৷
বাগেরহাট প্রতিনিধি