দিনমজুর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে গতকাল বুধবার এক দিনমজুর নিহত হয়েছেন। ওই দিনমজুরের নাম রুহুল আমিন (৩৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেতুইলা গ্রামে। কালিহাতী থানার ওসি মো. আখেরুজ্জামান জানান, গতকাল ভোর ছয়টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে এলেঙ্গা থেকে ছেড়ে আসা আরেকটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি পিকআপ উল্টে পথচারী রুহুল আমিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।