দিনমজুর বজলুরকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের শেও-ড়াপাড়ার দিনমজুর বজলুর রহমান (৪৫) ক্যানসারে আক্রান্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডেলটা হাসপাতাল লিমিটেডসহ দেশের বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে টাকার অভাবে হাসপাতালে ভর্তি না থেকে বাড়িতে অবস্থান করছেন। চিকিৎসকেরা বলেছেন, বজলুরকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা দরিদ্র বজলুরের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তা ছাড়া পাঁচ সদস্যের সংসারের পাশাপাশি চিকিৎসার খরচ চালাতে গিয়ে এরই মধ্যে তাঁর যতটুকু সম্বল ছিল তা হারিয়েছেন। এ অবস্থায় তাঁর পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ফেরদৌসী, ব্যাংক হিসাব নম্বর ৩৪০০৯৭৯৮, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রোকেয়া সরণি শাখা। যোগাযোগ: ০১৯৪৬২০৩০৭২। বিজ্ঞপ্তি।