প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চর লখাকাঠি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ইউসুফ মীর নামের এক দিনমজুরের ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে। ইউসুফ মীর বলেন, সোমবার সন্ধ্যায় তিনি দৈনন্দিন কাজ শেষে একই গ্রামে শ্বশুরবাড়ি যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ঘর আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।