দিনমজুরের ভাত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দাম বাড়ায় কিশোরগঞ্জের নিকলীর গ্রামাঞ্চলের গৃহস্থ পরিবারগুলো এখন আর পেটে-ভাতে দিনমজুর (কামলা) নিচ্ছে না। আগে দিনমজুরদের তিন বেলা খাওয়ানোসহ কাজ শেষে মজুরির টাকা দেওয়া হতো।
কয়েকজন দিনমজুর জানান, কয়েক দিন আগেও গৃহস্থরা তিন বেলা খাওয়ানোর পর ৩৫০ টাকা মজুরি দিতেন। এখন খাওয়া ছাড়া ৪০০ টাকা মজুরি পান। এতে করে গৃহস্থরা লাভবান হচ্ছেন, আর দিনমজুরেরা মজুরি কম পাচ্ছেন।
নিকলী নগর গ্রামের গৃহস্থ জাফরান মিয়া (৪০) বলেন, ‘একজন কামলাকে তিন বেলা খাওয়ালে ১৫০ টাকা লাগে। তাই কামলাদের খাওয়া না দিয়ে ৫০ টাকা করে বেশি দিই। এতে ঝামেলা কম হয়।’