দিনমজুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হাওলাদার (২৭) নামের এক দিনমজুর মারা গেছেন। লিটন উপজেলার পূর্ব রাজপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে লিটন পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির নির্মাণাধীন দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগে রোগীর মৃত্যু হয়েছে।