দিনমজুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২৭) নামের একজন মারা গেছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দিনমজুরের কাজ করতেন। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর উল্যা বলেন, বাড়ির পাশে বাঁশ কাটতে যান রুবেল। এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মজিদ বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।