দিনাজপুর ও নাটোরে অপহৃত দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে৷
কক্সবাজার শহরের উত্তর তারাবানিয়াছড়া এলাকার ব্যবসায়ী এস এম ওবাইদুল হকের (৫০) পরিবার গতকাল সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, তিনি তিন দিন ধরে নিখোঁজ৷
আমাদের দিনাজপুর অফিস, নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও নাটোর প্রতিনিধির পাঠানো খবর:
দিনাজপুর: অপহরণের চার দিন পর রোববার দিবাগত রাতে প্রতিবেশীর বাড়ির উঠান থেকে স্কুলছাত্র সাইয়েদুল মুরসালিনের লাশ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রিকশাচালক ওবায়দুর রহমান (৫৫), তাঁর স্ত্রী রওশন আরা (৪০), রওশন আরার মা মালেকা বেগম (৬৫), মেয়ে ওয়াসিমা খাতুন (১২), ভাইয়ের ছেলে আলমগীর হোসেন (২০) ও প্রতিবেশী যুবক মামনুর রশিদকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার ওবায়দুর ও রওশন আরার ছেলে রশিদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করে পুলিশ৷
গত বৃহস্পতিবার নিখোঁজ হয় মুরসালিন৷ ওই দিন বিকেল থেকে মুঠোফোনে মুরসালিনের বাবা মোকসেদুল ইসলামকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুরসালিনদের প্রতিবেশী আবদুস সাত্তার জানান, রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে তিনি ঘরের বাইরে আসেন। বাইরে দুর্গন্ধ অনুভব করলে এর উৎস খুঁজতে থাকেন৷ পরে দেখতে পান, হাত-পা বাঁধা মুখে টেপ আঁটানো লাশ। এরপর মুরসালিনের পরিবারসহ গ্রামবাসীদের খবর দেন িতনি। মুরসালিনের বাবা মোকসেদুল জানান, লাশ পাওয়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবেশী রিকশাচালক ওবায়দুরের বািড়তে হানা দেন। তাঁরা ওবায়দুরের ঘরের চৌকির নিচে বড় গর্ত থেকে মুরসালিনের স্যান্ডেল পান৷ তখন গ্রামবাসী ওবায়দুরসহ অন্যদের আটক করে পুলিশে খবর দেন৷
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মহব্বতপুর গ্রামে মুরসালিনের মরদেহ দাফন করা হয়৷ কোতোয়ািল থানার পরিদর্শক (তদন্ত) হিফজুর রহমান জানান, এ ঘটনায় করা অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে দেখানো হয়েছে। ওবায়দুর ও রওশন আরা এ হত্যাকাণ্ডে রশিদুলের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
নাটোর: দুই দিন ধরে নিখোঁজ থাকার পর পুলিশ গতকাল সিংড়ার ধুলাউড়ি গ্রামের গুড় নদের তীর থেকে স্কুলছাত্র হৃদয় হোসেনের (১২) লাশ উদ্ধার করেছে। রোববার বিকেলে পাশের পারশাঐল গ্রাম থেকে সে নিখোঁজ হয়। তার বাড়ি পারশাঐল গ্রাম। বাবা হেলাল উদ্দিন। স্থানীয় শাঐল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল হৃদয়।
হৃদয়ের বাবা হেলাল উদ্দিন জানান, খেলাধুলা করতে রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় তাঁর ছেলে। বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখঁুজি করেও কোথাও তাকে খঁুজে পাওয়া যায়নি। গতকাল সকালে ধুলাউড়ি গ্রামের লোকজনের মাধ্যমে ছেলের লাশের সন্ধান পান। হৃদয়কে কে বা কারা কেন হত্যা করেছে, তা জানাতে পারেননি তার বাবা।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকমল দেবনাথ জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।
কক্সবাজার: তিন দিন ধরে নিখোঁজ কক্সবাজার শহরের উত্তর তারাবানিয়াছড়ার ব্যবসায়ী ওবাইদুল হকের স্ত্রী ছেনোয়ারা বেগম গতকাল কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন৷ ছেনোয়ারা সংবাদ সম্মেলনে জানান, গত শিনবার রাতে শহরের লিংক রোড থেকে অটোরিকশায় উত্তর তারাবানিয়াছড়ার উকিলপাড়ায় নিজ বাসায় ফেরার পথে ওবাইদুল নিখোঁজ হন। তিনি স্বামীকে জীবিত উদ্ধারের দাবি জানান৷
ছেনোয়ারা গত রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় অপহরণের মামলা করেছেন৷ মামলায় তাঁর ভাই রামু উপজেলার কাউয়ারকুপ এলাকার বাসিন্দা শাহা আলমকে আসামি করেন৷ কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান জানান, ওবাইদুল হককে উদ্ধারের চেষ্টা চলছে৷