দিনাজপুর জেনারেল হাসপাতালে জনবলসংকট, সেবা অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে চিকিৎসক ও সেবিকাসংকট। সেবাদাতাদের আচরণ ভালো নয়। ওষুধ নেই। এক্স-রে যন্ত্র নষ্ট। অনেক টাকা দিয়ে রক্ত কিনতে হয়। একটি মাত্র অ্যাম্বুলেন্স। প্রতিটি ওয়ার্ড, মেঝে, দরজা-জানালা, করিডরে ময়লা, নোংরা পরিবেশ। নিম্নমানের খাবার সরবরাহ। এ ধরনের নানা অভিযোগ দিনাজপুর জেনারেল হাসপাতালের রোগীদের।এসব অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষের জবাব দেওয়ার মধ্য দিয়ে গত বুধবার হাসপাতাল মিলনায়তনে দিনব্যাপী ‘সেবা গ্রহীতাদের সঙ্গে কর্তৃপক্ষের মতবিনিময় সভা’ হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক দিনাজপুরের সভাপতি মো. হাবিবুল ইসলাম।সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কানিজ রহমান, লেখিকা লায়লা চৌধুরী, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল্লাহ্, পরমাণু চিকিৎসা ও আল্ট্রা সাউন্ড কেন্দ্রের পরিচালক বি কে বোস, শিক্ষাবিদ মো. ছফর আলী, হাসপাতালের মহিলা ওয়ার্ডের রোগী রোখসানা আখতার, মাসুদা বেগম, দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রোগী আজহারুল হক প্রমুখ সেবা পাওয়ার দাবি ও পরামর্শ তুলে ধরেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মো. মউদুদ হোসেন, ডেপুটি সিভিল সার্জন মো. আহাদ আলী, শিশুরোগ বিভাগের কনসালট্যান্ট মো. আবদুল ওয়াহেদ সেবা গ্রহীতা ও রোগীদের সব প্রশ্নের উত্তর দেন। তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানে সেবা গ্রহীতাদের অভিযোগ স্বীকার করেন।মতবিনিময় সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক আল আমিন মিঞা, টিআইবির দিনাজপুরের আঞ্চলিক কর্মকর্তা রাজশ অধিকারী এ ধরনের কর্মসূচি পালনে টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।সভায় দিনাজপুরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, রাজনীতিক, সমাজসেবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।