দিনাজপুরে জেএমবির দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহর থেকে আজ বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে দিনাজপুরের র‍্যাব-১৩ এর সদস্যরা। আটক করা ব্যক্তিরা হলেন জেএমবির রংপুর বিভাগের সামরিক কমান্ডার রাহাত ও তাঁর সহযোগী রিয়াজুল। র‍্যাবের এর খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। 

র‍্যাবের দাবি, আটক করা ব্যক্তিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ৩২টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা ঘটনার নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আজ সকালে আটক করা হয়েছে জেএমবির দুই নেতাকে। পরে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।