দিনাজপুর নওগাঁ ও কুষ্টিয়ায় ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল সোমবার দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জন, নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়নের ২৫ জন ও কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়া রাঙামাটির ছোট হরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের বিচারে গতকাল পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে গতকাল সোমবার বিচারকাজ শুরু হয় সকাল ১০টায়। শুরুতে মামলার কৌঁসুলি ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান। আদালতে সভাপতি বিডিআরের দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল সালেহ আহমাদ আবার অভিযোগ পড়ে শোনান এবং পৃথকভাবে আসামিদের নিজেদের দোষী, না নির্দোষ তা জিজ্ঞেস করেন। এ সময় ২৩ জন আসামির মধ্যে পাঁচজন নিজেদের দোষ স্বীকার করেন।নওগাঁ: নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত আসামিদের বিচারে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে গতকাল বিচারের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। শুরুতে অভিযুক্ত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান নওগাঁর মামলার কৌঁসুলি ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলুল হক। এরপর তিনি অভিযোগ গঠন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। পরে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন আদালতের সভাপতি বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।কুষ্টিয়া: কুষ্টিয়া সেক্টরে বিদ্রোহের মামলার বিচারে সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭-তে গতকালের কার্যক্রম শুরু হয় সকাল আটটায়। শুরুতে মামলার কৌঁসুলি সেক্টরের জি-২ মেজর আনারুল হক সুমন অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান।