দিনাজপুর পৌরসভার সেই জমি অবৈধ দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌর পরিষদ এবং পৌরবাসীকে সঙ্গে নিয়ে সোমবার বেলা ১১টায় পৌরসভার মালিকানাধীন ২৩ বিঘা (৭ দশমিক ৬০ একর) জমি অবৈধ দখলমুক্ত করলেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।মেয়র জানান, রোববার বিকেলে পৌর পরিষদকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয় লোকভবনে এক সুধী সমাবেশ আহ্বান করেন। শহরের বিশিষ্ট ব্যক্তিরা ওই সভায় উপস্থিত হন। উপস্থিত পৌরবাসী জমি পুনরুদ্ধারের পক্ষে মত দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘ওই জমিতে গড়ে তোলা সীমানাপ্রাচীর, বেড়ার ঘর, বেড়া ও সীমানার খুঁটি সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জমির মালিক বলে দাবিদারদের কাউকে সেখানে দেখা যায়নি।’জমির মালিক দাবিদারদের অন্যতম বুনু বিশ্বাস ও শহীদুল ইসলাম দাবি করেন, জমিটি তাঁদের পৈতৃক। গায়ের জোরে পৌরসভা দখল করলেও এর বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন।