দিনাজপুর বইমেলা শুরু আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে আজ বুধবার শুরু হচ্ছে ছয় দিনব্যাপী দিনাজপুর বইমেলা। কালীতলায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেলা সাড়ে তিনটায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. আবুল কাসেম মেলার উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ২০ মার্চ পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত।

মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই এবং ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশন্সের বই পাওয়া যাবে। ২৫ শতাংশ কমিশনে বিক্রি হবে দেশের অন্যান্য প্রকাশনীর বই। এখানে ভারতীয় বইও বিক্রি হবে।