দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৪৮। পাঁচ হাজার ৪৮৫ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৩। মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৩০।বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে এক লাখ ২৬ হাজার ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ হাজার ৫৭৯ জন পাস করেছে। তিন হাজার ৬২ জন ছেলে এবং এক হাজার ৮৮৩ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ার উদ্দিন জানান, উল্লেখযোগ্য দিক হলো শূন্য পাসের কোনো স্কুল নেই। ২০০৯ সালে একটি এবং ২০১০ সালে দুটি স্কুল থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি।