দিনাজপুর বোর্ডে শীর্ষ বিশে ১১ সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন সরকারি কলেজগুলো ভালো ফলাফল করেছে। সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়া ১১টিই সরকারি। বরাবরের মতো ক্যাডেট কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজগুলোও ভালো ফলাফল করেছে। সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। সার্বিক ফলাফল: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৭৯টি কলেজ থেকে মোট ৭২ হাজার ৮৫২ জন অংশ নেয়। তাদের মধ্যে ৪৯ হাজার ২০২ জন পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৫৪। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮১৪ জন।সেরা তিন প্রতিষ্ঠান: দিনাজপুর বোর্ডের সেরাদের তালিকায় প্রথম স্থান দখল করেছে রংপুর ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ কলেজ থেকে ৭১০ জন অংশ নিয়ে ৬৯৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন। তৃতীয় স্থানে থাকা পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭৮ জন অংশ নিয়ে ২৭৬ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।সেরা ১১ সরকারি কলেজ: সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ, রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাটের মাজিদা খাতুন সরকারি মহিলা কলেজ ও নীলফামারী সরকারি কলেজ।