দিনাজপুর বোর্ডে সেরা রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের আট জেলা। এই বোর্ডে পাসের হারে সেরা হয়েছে রংপুর জেলা। আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নীলফামারী ও লালমনিরহাট। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এই তথ্য জানিয়েছেন।
এবার বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে ৯২ দশমিক ২১ ভাগ পাস করে বোর্ডসেরা হয়েছে রংপুর। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। রংপুর জেলায় ২৬ হাজার ৯৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৮৬২ জন। দ্বিতীয় স্থানে থাকা নীলফামারীতে ১৬ হাজার ১৩০ জনের মধ্যে ১৪ হাজার ৮৩৮ জন পাস করেছে। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭২ জন।
লালমনিরহাটে ১২ হাজার ৬৮৯ জনের মধ্যে পাস করেছে ১১ হাজার ৬৩৪ জন। পাসের হার ৯১ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৯৯ জন। বোর্ড সূত্রে জানা যায়, পাসের হারে চতুর্থ স্থানে রয়েছে পঞ্চগড় (৯০ দশমিক ৯১ শতাংশ), পঞ্চম ঠাকুরগাঁও (৯০ দশমিক ৩৩ শতাংশ), ষষ্ঠ গাইবান্ধা (৮৯ দশমিক ৬৬ শতাংশ), সপ্তম কুড়িগ্রাম (৮৬ দশমিক ২৬ শতাংশ) ও অষ্টম স্থানে রয়েছে দিনাজপুর (৮৬ দশমিক ১৬ শতাংশ)।