দিনাজপুর বোর্ডে সেরা রংপুর ক্যাডেট কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বোর্ডে শীর্ষ ২০-এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রংপুর ক্যাডেট কলেজ। এ বছর এই কলেজ থেকে ৪৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্য প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আসাদুজ্জামান সোবহানী বলেন, কলেজের শৃঙ্খলা, নিয়মনীতি ও শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। কয়েক বছর ধরে ভালো ফল করলেও জিপিএ-৫ সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকায় এই প্রতিষ্ঠানটি মেধাতালিকার শীর্ষ স্থানে যেতে পারেনি।