দিনাজপুর বোর্ডে ১৩তম পঞ্চগড় বিপি সরকারি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষায় এবারও জেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে। দিনাজপুর বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩তম স্থান লাভ করেছে বিদ্যালয়টি।এবার বিদ্যালয়ের মোট ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৬ জন। পাসের হার ৯৯.১৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৬ জন এবং মানবিক বিভাগ থেকে একজন। জেলার দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।