দিনাজপুর বোর্ডের সেরা দশে রংপুরের পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর বোর্ডে রংপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের সাফল্য ধরে রেখেছে। সেরা দশে প্রথম, দ্বিতীয় স্থানসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।
রংপুর ক্যাডেট কলেজ ৪৭ জন জিপিএ-৫ পেয়ে প্রথম, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ৫৮৮ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয়, ১২৯ জন জিপিএ-৫ পেয়ে পুলিশ লাইনস স্কুল ও কলেজ ষষ্ঠ, ১২২ জন জিপিএ-৫ পেয়ে কারমাইকেল কলেজ সপ্তম ও রংপুর সরকারি কলেজ ২৯৩ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে।
রংপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে গত বছর ৩৭৭ জন জিপিএ-৫ পেলেও এবার ২১১ জন বেশি পেয়েছে। রংপুর সরকারি কলেজ গত বছরের চেয়ে জিপিএ-৫ কম পেয়েছে ১৮৩ জন, পুলিশ লাইনস স্কুল ও কলেজ ১১০ জন জিপিএ-৫ এ বছর কম পেয়েছে। কারমাইকেল কলেজে দীর্ঘ কয়েক বছর পর উচ্চমাধ্যমিক শিক্ষা চালু হলেও বোর্ডে তারা সপ্তম স্থান অধিকার করেছে।