দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। দিনাজপুর (সদর)-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম সোমবার দুপুরে এর উদ্বোধন করেন। প্রশিক্ষণকেন্দ্রটি উদ্বোধনকালে ইকবালুর রহিম বলেন, এই প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের শিক্ষিত বেকার নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে। নারীদের সম্মান, মর্যাদা বৃদ্ধির জন্য তাঁদের স্বাবলম্বী করে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকল্পটি চালু করা হয়েছে। দিনাজপুর মহিলাবিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, মো. সাদেক, শাহ ই মবিন জিন্নাহ বক্তব্য দেন।