দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫০ শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ শয্যাবিশিষ্ট কার্ডিওলজি বিভাগ চালু করা হয়েছে। দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম গতকাল সোমবার সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে বিভাগটি উদ্বোধন করেন।হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান মো. আজিজুল হক জানান, এ বিভাগে আধুনিক চিকিৎসাসমৃদ্ধ ১০ শয্যাবিশিষ্ট করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ছাড়াও ২০ শয্যাবিশিষ্ট পোস্ট সিসিইউ ইউনিট রয়েছে। এখানে হূদরোগীদের সব ধরনের চিকিৎসার সুযোগ রয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক মো. সামশুল আলম, সহকারী পরিচালক এ বি এম ইকবাল, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আবদুুস সালাম, সহকারী অধ্যাপক শাহরিয়ার কবির, খবীর উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।