দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যাপ্ত জনবল ছাড়াই অবশেষে পাঁচ শ শয্যাবিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার স্থানীয় সাংসদ ইকবালুর রহিম অনানুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন।হাসপাতালের কার্যক্রমের সূচনা শেষে সাংসদ ইকবালুর রহিম সাংবাদিকদের বলেন, বর্তমানে মেডিসিন ওয়ার্ডের বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ চালু করা হলো। এক মাসের মধ্যে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলো চালু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের বরাত দিয়ে তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে আসবেন এবং হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।