দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর পাসের হার ৬৫ দশমিক ৪৪। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৪।

দিনাজপুর শিক্ষা বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়ার পর এ বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা হয় ২০০৯ সালে। সে বছর পরীক্ষায় পাসের হার ছিল ৫৫ দশমিক ৯০। পরের বছরই এর ফলাফল ছিল ৬৭ দশমিক ৫৪। এই কয়েক বছরে ২০১১ সাল ছাড়া পাসের হার কোনো বছরই ৭০-এর নিচে নামেনি। বোর্ডের সর্বোচ্চ ফল ছিল ২০১২ সালে ৭৫ দশমিক ৪১ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, ‘বোর্ডে এ বছর ফেল করেছে ৩8 হাজার ২১১ জন শিক্ষার্থী। কলেজ শাখা ও পরীক্ষা কমিটি যদি সমন্বয় করে কাজ করতে পারতাম, তবে ফল ভালো করানো সম্ভব হতো।’

তবে দিনাজপুর শিক্ষা বোর্ডের এ ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে কলেজ পরিদর্শক মো. ফারাজ উদদীন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি আমার দায়িত্ব ঠিকমতোই পালন করি। পরীক্ষার আগের দিনেও অনেক পরীক্ষার্থীকে ফরম পূরণ করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এভাবে চললে পরীক্ষার ফল বিপর্যয় ঘটবেই।’ এ ছাড়া কিছু কলেজে মাত্র ১ জন করে শিক্ষার্থী আছে। এসব কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিধান নিয়েও তিনি প্রশ্ন তোলেন।